You have reached your daily news limit

Please log in to continue


স্পোর্টস ফিল্ম নিয়ে আসছেন টম হ্যাঙ্কস

দুইবারের অস্কারজয়ী হলিউডি অভিনেতা টম হ্যাঙ্কসকে গত বছর পর্দায় দেখা গিয়েছিল ‘দ্য ফিনিশিয়ান স্কিম’ সিনেমায়। এ বছর অ্যানিমেটেড ‘টয় স্টোরি ফাইভ’ এ শোনা যাবে তার কণ্ঠ। ভক্তদের জন্য সুখবর হিসেবে হ্যাঙ্কস জানিয়েছেন একটি স্পোর্টস ফিল্ম নিয়ে হাজির হচ্ছেন তিনি।

বিনোদন ম্যাগাজিন ভ্যারাইটি বলছে, পরিচালক মারিয়েল হেলারের সঙ্গে মিলে হ্যাঙ্কস কাজ করছেন বেইজবল নিয়ে লেখা ছোট গল্প ‘দ্য কামব্যাকার’-এর ওপর ভিত্তি করে তৈরি হতে যাওয়া সিনেমাঢ। হ্যাঙ্কস ছাড়াও তাতে দেখা যাবে হিপ-হপ তারকা ব্যাড বানি ও কোলম্যান ডমিঙ্গোকে।

এর আগে ২০১৯ সালে হেলারের পরিচালনায় হ্যাঙ্কস ‘আ বিউটিফুল ডে ইন দ্য নেইবারহুড’ সিনেমায় কাজ করেছিলেন।

ডেভিড এগার্সের লেখা ‘দ্য কামব্যাকার-এর কাহিনী আবর্তিত হয়েছে এক ক্রীড়া সাংবাদিককে ঘিরে, যিনি তার জীবন ও কাজের প্রতি ভালোবাসা হারিয়ে ফেলেছেন। ভ্যারাইটি বলছে, সিনেমায় আমেরিকার জনপ্রিয় বেইজবল দল স্যান ফ্র্যানসিস্কো জায়ান্টস বা নিউ ইয়র্ক মেটসও গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবে।

সনি পিকচার্স সিনেমাটি প্রযোজনা করবে। তবে, কবে শুটিং শুরু হবে সেটা নিশ্চিত করতে পারেনি ভ্যারাইটি। ব্যাড বানি জুলাইয়ের শেষ পর্যন্ত তার কনসার্ট ট্যুর নিয়ে ব্যস্ত থাকবেন। এরপর সিনেমায় কাজ শুরু হতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন