দুই বছর পর শিল্পকলায় ফিরছে নাট্যদল প্রাঙ্গণেমোর

www.ajkerpatrika.com বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রকাশিত: ৩০ মার্চ ২০২৬, ১৬:৪৩

প্রায় দুই বছর পর রাজধানীর শিল্পকলা একাডেমিতে নাটক মঞ্চায়ন করতে যাচ্ছে নাট্যদল প্রাঙ্গণেমোর। আগামী ১ থেকে ৩ এপ্রিল টানা তিন দিন একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে দুটি নাটক নিয়ে আসছে দলটি। প্রদর্শিত হবে নাটক ‘শেষের কবিতা’ ও ‘টিনের তলোয়ার’।


গত দুই বছর শিল্পকলা একাডেমিতে নাটক মঞ্চায়নের সুযোগ না পেলেও প্রাঙ্গণেমোর নিয়মিতভাবে নাটক প্রদর্শনী করে আসছিল বেইলি রোডের মহিলা সমিতি মিলনায়তনে। তবে নাট্যকর্মীদের প্রাণের কেন্দ্রস্থল হিসেবে পরিচিত জাতীয় নাট্যশালায় ফেরার এই ক্ষণকে উদ্‌যাপন করতে দলটি নিয়েছে বিশেষ প্রস্তুতি।

১ এপ্রিল সন্ধ্যা ৭টায় মঞ্চায়িত হবে রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী উপন্যাস অবলম্বনে নাটক শেষের কবিতা। নাট্যরূপ দিয়েছেন অনন্ত হিরা, নির্দেশনায় নূনা আফরোজ। নির্দেশক জানান, নাটকটি এবার মঞ্চে আসছে সম্পূর্ণ নতুন আঙ্গিক ও ভাবনায়। অভিনয় করছেন অনন্ত হিরা, নূনা আফরোজ, ইউসুফ রাসেল, সাহেদ সরদার, গুলশান বহ্নি, বাঁধন সরকার, নাসরীন মিশু, তমা হোসেন, সীমান্ত আমীন প্রমুখ। মঞ্চ পরিকল্পনা করেছেন ফয়েজ জহির, আলোক পরিকল্পনায় তৌফিক আজীম রবিন, সংগীতে রামিজ রাজু, পোশাকে নূনা আফরোজ, কোরিওগ্রাফিতে ইভান শাহরিয়ার সোহাগ ও রূপসজ্জায় জনি সেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও