নাজিফা তুষির প্রশংসায় অপি করিম

কালের কণ্ঠ প্রকাশিত: ৩০ মার্চ ২০২৬, ১৬:৪১

ঈদে মুক্তি পাওয়া সিনেমা ‘প্রেশার কুকার’ দেখে ছবি ও এর কলাকুশলীদের প্রশংসায় ভাসালেন নন্দিত অভিনেত্রী অপি করিম। এক ফেসবুক পোস্টে ছবিটির নির্মাণ, গল্প ও অভিনয় নিয়ে খোলামেলা মতামত জানিয়েছেন তিনি।


অপি করিম জানান, ঈদের ব্যস্ততার মধ্যেও তিনি মাত্র একটি সিনেমা দেখার সুযোগ পেয়েছেন, আর সেটিই হলো প্রেশার কুকার। 


তাঁর মতে, অযথা নাচ-গান বা মারামারি ছাড়াও শক্তিশালী গল্প দিয়ে দর্শককে ধরে রাখা যায়—এই সিনেমা তারই প্রমাণ।


অভিনেত্রী জানান, রায়হান রাফির আগের কাজগুলোর তুলনায় এই সিনেমা ভিন্নধর্মী, যেন নির্মাতার এক নতুন রূপ।


অভিনয়ের প্রসঙ্গে এসে বিশেষভাবে প্রশংসা করেন নাজিফা তুষির। অপি করিমের কথায়, তুষির অভিনয়ে এক ধরনের তীব্রতা রয়েছে, যা গল্পকে আরও গভীর করে তোলে। পাশাপাশি রিজভী রিজু এবং ফজলুর রহমান বাবুর অভিনয়ও দর্শকের মনে দাগ কাটবে বলে মন্তব্য করেন তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও