You have reached your daily news limit

Please log in to continue


লিগ আয়োজন করতে বিসিবিকে কোয়াবের চিঠি

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং ক্লাব কর্তকর্তাদের মত-অমতের জেরে থমকে আছে সব ধরনের ঘরোয়া লিগ। এমতাবস্থায় বেশ বিপাকেই পড়েছে ক্রিকেটাররা। বিষয়টির সুরাহা করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে চিঠি দিয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশ (কোয়াব)। দ্রুত সবগুলো লিগ চালুর দাবি জানানো হয়েছে সংস্থাটির পক্ষ থেকে।

তৎকালীন সরকারের হস্তক্ষেপের অভিযোগে বিসিবির সবশেষ নির্বাচন বয়কট করেছিল বেশ কিছু ক্লাব কর্তকর্তা। এমনকি বর্তমান বোর্ডের অধীনে সব ধরনের ঘরোয়া ক্রিকেট বয়কট করে ঢাকার প্রায় সব ক্লাব। একাধিকবার ক্লাব কর্তারা জানান, বুলবুলের বোর্ডের অধীনে তারা খেলতে আগ্রহী নয়। নতুন বোর্ডের অধীনে তাই এখনো কোনো লিগ মাঠে গড়ায়নি।

এই ইস্যুতে এত দিন চুপ থাকলেও বিসিবি সভাপতি দেশে আসার পর লিগ আয়োজনের দাবিতে গতকাল চিঠি নিয়ে মিরপুরে হাজির হন কোয়াবের কমিটি ইনচার্জ শামসুর রহমান শুভ। শুধু বিসিবি সভাপতিকেই নয়, ক্রিকেট কমিটি অফ ঢাকা মেট্টোপলিসকেও (সিসিডিএম) এই চিঠি দেওয়া হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন