You have reached your daily news limit

Please log in to continue


হামের টিকা সংকট ও অপুষ্টিতে বাড়ছে মৃত্যুঝুঁকি

রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় সংক্রামক রোগ হাম দ্রুত ছড়িয়ে পড়ছে। চলতি বছরে এখন পর্যন্ত অন্তত ৩৮ শিশু হামে আক্রান্ত হয়ে বা এর জটিলতায় মারা গেছে। এর মধ্যে চলতি মাসেই মারা গেছে ৩২ জন। এখনও তিল ধারণের ঠাঁই নেই রাজধানীর মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে। পরিস্থিতির ভয়াবহ। হামের টিকার ঘাটতি, টিকা কর্মসূচি বিঘ্ন এবং ক্ষেত্র বিশেষে অপুষ্টির দায় দিচ্ছেন সংশ্লিষ্টরা। সমাধানে উদ্যোগ নিয়েছে সরকার। 

স্বাস্থ্য সংশ্লিষ্ট সূত্র জানায়, হামে আক্রান্ত হয়ে সংক্রামক ব্যাধি হাসপাতালে (আইডিএইচ) সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে। এখানে চলতি মাসে ২১ শিশুর মৃত্যু হয়েছে, যার মধ্যে রোববারই (২৯ মার্চ) মারা গেছে তিনজন। এছাড়া বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে ছয়জন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঁচজন, চাঁপাইনবাবগঞ্জে চারজন এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে একজন শিশুর মৃত্যু হয়েছে।

তবে বিভিন্ন গণমাধ্যম ও স্থানীয় সূত্রের তথ্য যুক্ত করলে মৃতের সংখ্যা ৫০-এ পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে। কারণ, হামে মৃত্যুর পূর্ণাঙ্গ তথ্য এখনো স্বাস্থ্য অধিদপ্তরের কাছে নেই।

দ্রুত বাড়ছে সংক্রমণ

চিকিৎসক ও স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, গত বছরের ডিসেম্বর থেকে হামের রোগী বাড়তে শুরু করলেও মার্চ মাসে তা হঠাৎ করেই তীব্র আকার ধারণ করে। ঢাকার পাশাপাশি ময়মনসিংহ, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, নাটোর ও রাজশাহী অঞ্চলেও রোগীর সংখ্যা বাড়ছে।

মহাখালীর আইডিএইচ সূত্রে জানা গেছে, এ বছর এখন পর্যন্ত ৫৬০ জন সন্দেহভাজন হামের রোগী এখানে এসেছে, যেখানে গত বছর ছিল মাত্র ৬৯ জন। এর মধ্যে শুধু মার্চ মাসেই ভর্তি হয়েছে ৪৪৮ জন। বর্তমানে হাসপাতালটিতে ৪৫ জন রোগী ভর্তি রয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন