You have reached your daily news limit

Please log in to continue


কোটি কোটি টাকার টিকিট বিক্রি, আসলে কতটা সত্য

ঈদের সিনেমা মুক্তির আট দিন পেরিয়ে গেছে। প্রতিদিনই সিনেমাগুলোর টিকিট বিক্রি নিয়ে সিনেমা–সংশ্লিষ্ট গ্রুপগুলো নানা হিসাব দিচ্ছে। একই সিনেমা নিয়ে কোথাও লেখা হচ্ছে টিকিট বিক্রি হয়েছে ৪ কোটি টাকার; কোথাও ২ কোটি। এটা নিয়ে বিভ্রান্ত ঢালিউড।

সংশ্লিষ্ট গ্রুপগুলোর কেউ কেউ আয়ের সূত্র হিসেবে স্টার সিনেপ্লেক্সের কথা বলছে। তবে এ বিষয়ে স্টার সিনেপ্লেক্সের মিডিয়া ও মার্কেটিং বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, ‘আমরা সিনেমার আয় কত, এটা নিয়ে কোনো বক্তব্য দিইনি। যাঁরা আমাদের কথা বলছেন, তাঁরা মূলত আমাদের অনলাইনের টিকিট বিক্রি ও শোসংখ্যা থেকে হিসাব নিয়ে একটি তথ্য দিচ্ছেন। সেখানে কিছু কিছু তথ্য বিশ্বাসযোগ্য। এখন যদি ১০০টি শো থাকে, সেখানে কতগুলো হাউসফুল, কতটা সিট খালি এখান থেকে তাঁরা তথ্য নিয়ে সেটা প্রকাশ করছেন। অনলাইনে এ সময়ে কোনো তথ্য পাওয়াই কঠিন কিছু নয়।’

ঈদে মুক্তি পাওয়া সিনেমা সংশ্লিষ্ট ব্যক্তিদের কেউ কেউ মনে করেন, দু–একটি সিনেমার আয়ের সঠিক চিত্র পাওয়া গেলেও বেশির ভাগই অনুমাননির্ভর। কেউ আবার ইচ্ছাকৃতভাবে দর্শকদের ভুল তথ্য ছড়িয়ে দিচ্ছেন।দম সিনেমার প্রযোজক শাহরিয়ার শাকিল বলেন, ‘আমাদের সিনেমা ভালো করছে। তবে বিভিন্ন জায়গায় আয় নিয়ে যেসব তথ্য আসছে, সেগুলো বেশির ভাগই সঠিক নয়। কেউ কেউ মনগড়া তথ্য দিচ্ছেন। আমাদের এখানে যেহেতু বক্স অফিস নাই, যে কারণে আমরা তথ্য এখন দিতে চাইছি না।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন