‘অধিনায়ক হয়ে টেস্টে ফিরে আসা উচিত কোহলির’

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৯ মার্চ ২০২৬, ১৬:৩৫

টেস্ট ক্রিকেটের সঙ্গে ভিরাট কোহলি সম্পর্ক চুকেবুকে গেছে বেশ আগেই। এই ৩৭ পেরিয়ে যাওয়া বয়সে সেই সম্পর্ক জোড়া লাগার সম্ভাবনাও আর নেই। তবে সেই অসম্ভবকেই সম্ভব দেখতে চান আম্বাতি রায়ডু। ভারতের সাবেক ব্যাটসম্যানের মতে, কোহলির উচিত টেস্ট ক্রিকেটে ফিরে আসা এবং সেটি অধিনায়ক হিসেবে।


রায়ডুর মনে আক্ষেপের ঝড় ও এই চাওয়া মূলত আইপিএলের কোহলিকে দেখে। গত বছরের জানুয়ারিতে সাদা পোশাকে শেষবার মাঠে নেমেছিলেন কোহলি। এরপর গত আইপিএলে তিনি রানের জোয়ার বইয়ে দিয়েছেন। ভারতের হয়ে ওয়ানডেতে গত কয়েক মাসে অসাধারণ পারফর্ম করেছেন। এবারের আইপিএলের শুরুটাও করলেন দুর্দান্ত। বেঙ্গালুরুতে শনিবার সানরাইজার্স হায়দরাবাদের হয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জয়ে উপহার দিলেন ৩৮ বলে ৬৯ রানের অপরাজিত ইনিংস।


ফিটনেস তার বরাবরই দুর্দান্ত। ব্যাটের ধার কমার কোনো আভাসও নেই। ইএসপিএনক্রিকইনফোর ‘টাইম আউট’ শোতে রায়ডু বললেন, ৪২-৪৩ বছর বয়স পর্যন্ত খেলে যেতে পারবেন কোহলি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও