You have reached your daily news limit

Please log in to continue


ভারত থেকে আসছে ৭ হাজার টন ডিজেল

মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে জাহাজের সূচি অনিশ্চিত হয়ে পড়ায় জ্বালানি সরবরাহে চাপ তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে সমুদ্রপথের পাশাপাশি পাইপলাইনে ডিজেল আমদানিতে জোর দিচ্ছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। ভারতের নুমালিগড় রিফাইনারি থেকে এবার ৭ হাজার টন ডিজেল আসা শুরু হয়েছে।

গতকাল শনিবার সন্ধ্যায় এসব জ্বালানি তেল আসা শুরু হয়। সব তেল এসে পৌঁছাতে আরও এক থেকে দুই দিন সময় লাগতে পারে। জানতে চাইলে বিপিসির চেয়ারম্যান মো. রেজানুর রহমান বলেন, ‘পাইপলাইনে সরবরাহ অব্যাহত আছে। বিকল্প উৎস সচল রাখায় বর্তমানে জ্বালানিসংকটের আশঙ্কা নেই।’

বিপিসি সূত্র জানায়, দেশের কৃষি সেচ, সড়ক পরিবহন ও বিদ্যুৎ উৎপাদন—সব ক্ষেত্রেই ডিজেলের ওপর নির্ভরতা বেশি। ফলে সরবরাহে সামান্য বিঘ্ন বড় প্রভাব ফেলতে পারে। চলতি মাসে ১৭টি জাহাজে দেশে ডিজেল আসার কথা থাকলেও এখন পর্যন্ত এসেছে ৯টি। একটি জাহাজ পথে রয়েছে। বাকি ৭টির সূচি এখনো অনিশ্চিত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন