You have reached your daily news limit

Please log in to continue


স্বপ্ন’র গ্রাহক তথ্য হ্যাক, ১৫ লাখ ডলার দাবি হ্যাকারদের

দেশের জনপ্রিয় সুপারশপ চেইন ‘স্বপ্ন’র গ্রাহক ডেটাবেজ হ্যাকের অভিযোগ পাওয়া গেছে। হ্যাকাররা ‘স্বপ্ন’র কাছে ১৫ লাখ মার্কিন ডলার (১৮ কোটি টাকা) দাবি করেছে।

প্রায় তিন মাস আগে এ ঘটনা ঘটলেও, সামাজিক যোগাযোগমাধ্যমে ‘স্বপ্ন’র গ্রাহকদের নাম, ফোন নম্বর ও কেনাকাটার তথ্য ছড়িয়ে পড়ার পর এই তথ্যটি প্রকাশ্যে আসে।

আজ শনিবার যোগাযোগ করা হলে স্বপ্ন’র ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান নাসির দ্য ডেইলি স্টারকে বলেন, 'হ্যাকাররা গত ডিসেম্বরে আমাদের কোম্পানির ডেটাবেজ নিয়ন্ত্রণে নিয়ে নেয়। পুনরায় ডেটাবেজ অ্যাক্সেস পেতে হ্যাকাররা আমাদের কাছে ১৫ লাখ ডলার দাবি করে।'

বর্তমানে দেশের ৬৩টি জেলায় ৮১২টি আউটলেট রয়েছে স্বপ্ন’র। প্রতিষ্ঠানটির নিবন্ধিত গ্রাহক সংখ্যা ৪০ লাখের বেশি। হ্যাক হওয়া তথ্যের মধ্যে রয়েছে গ্রাহকদের নাম, মোবাইল নম্বর ও তাদের কেনাকাটার বিস্তারিত তথ্য।

তবে ঠিক কতজন গ্রাহকের তথ্য ঝুঁকির মুখে পড়েছে, তা তাৎক্ষণিকভাবে বলতে পারেননি সাব্বির হাসান নাসির।

তিনি জানান, স্বপ্ন এ বিষয়ে মামলার প্রস্তুতি নিচ্ছে। এসিআই লিমিটেডের সহযোগী এই প্রতিষ্ঠান দেশি-বিদেশি ফরেনসিক বিশেষজ্ঞ ও পুলিশের সিটিটিসি ইউনিটের সঙ্গে সমস্যা সমাধানে কাজ করছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন