You have reached your daily news limit

Please log in to continue


সংসদে শব্দযন্ত্রের বিভ্রাট ‘অন্তর্ঘাত’ কি না, তদন্তে কমিটি

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের উদ্বোধনী দিনে শব্দযন্ত্রে যে বিভ্রাট দেখা দিয়েছিল তা ‘অন্তর্ঘাত’ কি না তা তদন্তে কমিটি গঠন করেছে ‘সংসদ কমিটি’।

সার্জেন্ট অ্যাট আর্মস নেতৃত্বাধীন এ কমিটিকে আগামী ৩ এপ্রিলের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

শনিবার সংসদ কমিটির প্রথম বৈঠক শেষে এ তথ্য জানান কমিটির সভাপতি ও চিফ হুইপ নূরুল ইসলাম মনি।

তিনি বলেন, “এটার জন্য তদন্ত কমিটি হয়েছে এবং তদন্ত কমিটি আগামী ৩ তারিখের মধ্যে আমাদের রিপোর্ট পেশ করবে।”

এদিন বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের লেভেল ২ এর কেবিনেট কক্ষে সংসদ কমিটির বৈঠক শুরু হয়। বৈঠকে সংসদ সদস্যদের আবাসন, সাউন্ড সিস্টেম, চিকিৎসা সুবিধা এবং বিভিন্ন সংসদীয় কমিটি গঠনের বিষয় নিয়ে আলোচনা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন