You have reached your daily news limit

Please log in to continue


পুলিশ কোনো দল বা গোষ্ঠীর লাঠিয়াল হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ফ্যাসিবাদী সরকারের আমলে অন্যান্য সব প্রতিষ্ঠানের মতো পুলিশ বাহিনীও ক্ষতিগ্রস্ত হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘বর্তমান সরকার বিশ্বাস করে, পুলিশ কোনো বিশেষ দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়, বরং পুলিশ হবে জনগণের অকৃত্রিম বন্ধু।’

পুলিশ বাহিনীর পুরোনো যেকোনো পোশাকে ফিরে যাওয়ার ব্যাপারে সরকারের সর্বোচ্চ মহলে আলোচনা করে সিদ্ধান্ত দেবেন বলেও এ সময় আশ্বস্ত করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

আজ শনিবার সকালে সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে বিসিএস পুলিশ ৪৩তম ব্যাচের কুচকাওয়াজ অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের নির্বাচনী ইশতেহারে আমরা দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করেছি, জননিরাপত্তা নিশ্চিত করা এবং পুলিশ বাহিনীকে দলীয় প্রভাবমুক্ত করে একটি আধুনিক সেবাধর্মী ও মানবিক সংস্থায় রূপান্তর করাই আমাদের মূল লক্ষ্য।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন