You have reached your daily news limit

Please log in to continue


সিরি উন্নত করতে গুগলের সাবেক কর্মকর্তাকে নিয়োগ দিলো অ্যাপল

প্রযুক্তি জগতে এআই প্রতিযোগিতা যখন তীব্র হচ্ছে তখন নিজেদের অবস্থান শক্ত করতে নতুন উদ্যোগ নিয়েছে অ্যাপল। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা লিলিয়ান রিনকন-কে কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত পণ্য বিপণনের ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দিয়েছে।

লিলিয়ান রিনকন আগে প্রায় এক দশক কাজ করেছেন গুগলে। সেখানে তিনি গুগলের শপিং ও অ্যাসিস্ট্যান্ট পণ্যের দায়িত্বে ছিলেন। নতুন দায়িত্বে তিনি অ্যাপলের এআই পণ্যগুলোর বাজারজাতকরণ কৌশল নির্ধারণ করবেন।

জানা গেছে, তিনি সরাসরি অ্যাপলের মার্কেটিং প্রধান গ্রেগ জসউইয়াক-এর অধীনে কাজ করবেন।

এই নিয়োগের পেছনে বড় কারণ হিসেবে দেখা হচ্ছে অ্যাপলের ভার্চুয়াল সহকারী সিরির উন্নয়ন পরিকল্পনাকে। প্রতিষ্ঠানটি চলতি বছরেই সিরির নতুন সংস্করণ আনার প্রস্তুতি নিচ্ছে। এই সংস্করণে উন্নত এআই প্রযুক্তি যুক্ত করা হবে বলে জানা গেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন