চট্টগ্রামে ৮২% ইটভাটাই অবৈধ, ‘দায়সারা’ অভিযানে পুড়ছে পরিবেশ

বিডি নিউজ ২৪ চট্টগ্রাম প্রকাশিত: ২৮ মার্চ ২০২৬, ০৯:৩১

চট্টগ্রামের ১৫ উপজেলায় ইটভাটা রয়েছে ৪২৫টি, যার বেশিরভাগই অবৈধ। পরিবেশ আইনের তোয়াক্কা না করে এসব ইটভাটার কার্যক্রম চলছে।


অধিকাংশ ইটভাটার পরিবেশগত বা অবস্থানগত ছাড়পত্র নেই। বিভিন্ন সময়ে অভিযান পরিচালনা করলেও বাজেট স্বল্পতা, জনবল সংকট ও তদারকির অভাবসহ নানা দুর্বলতার কারণে অবৈধ ভাটা নিয়ন্ত্রণ করতে পারছে না পরিবেশ অধিদপ্তর।


অবৈধ এসব ইটভাটা কৃষিজমির ‘টপ সয়েল’ বা উপরিভাগের মাটি ব্যবহার করছে। তাতে পরিবেশ ও খাদ্য উৎপাদনের জন্য ঝুঁকি তৈরি হচ্ছে। উচ্চ আদালত থেকে অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ দেওয়া হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া যায়নি।


গত ছয় মাসে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৪টি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে। এ সময়ে ৬৬ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করে আদায়ও হয়েছে।


পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের হিসাব অনুযায়ী, চট্টগ্রামের মোট ৪২৫ ইটভাটার মধ্যে ৭৬টি বৈধ। এসব ভাটার পরিবেশ ও অবস্থানগত ছাড়পত্র রয়েছে। আর মোট ইটভাটার ৩৪৯টি, অর্থাৎ ৮২ শতাংশই অবৈধ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও