You have reached your daily news limit

Please log in to continue


সাইকেল লেনেও পার্কিং-দোকান, চলছে বাস-ট্রাক ঘেঁষে

‘ঢাকার সড়কে খুব বেশি গতিতে সাইকেল চালানো যায় না। প্রাইভেটকার, মোটরসাইকেল, বাস, রিকশা—সব ধরনের যানবাহনের সঙ্গেই আমাদের চলতে হয়। আবার তাদের গতির সঙ্গে সাইকেলের গতিও মেলে না। ওভারটেক করতে চাইলে ওভারটেক করা যায় না। অনেক সময় উল্টো দিক থেকে গাড়ি চলে আসে। এ অবস্থায় সাইকেল চালানো খুবই কঠিন ও অনিরাপদ। আলাদা লেন না থাকায় সড়কে নিরাপদে সাইকেল চালানোর সুযোগই থাকে না।’

কথাগুলো বলছিলেন মিরপুরের কচুক্ষেতের বাসিন্দা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ মাহফুজ হোসাইন। শিপন নামে আরেক সাইক্লিস্ট বলেন, ‘দেশে যেখানে যেখানে বাইসাইকেলের লেন তৈরি করা হয়েছে, সেখানে পার্কিং বা ভ্রাম্যমাণ দোকানগুলোই বসে থাকে। এই লেনে আমরা কখনো চালাতে পারি না। লেন থাকলে অবশ্যই সুবিধা হতো, নিরাপত্তা বাড়তো।’

ঢাকা শহরের সড়কে শুধু এই দুজনই নন, সাইকেল চালাতে গিয়ে নিরাপত্তাহীনতায় রয়েছেন প্রায় সব চালক। পরিবেশবান্ধব এ যানের জনপ্রিয়তা বাড়লেও সড়কে নেই আলাদা লেন। যে গুটিকয়েক সড়কে লেন করা হয়েছিল, সেগুলো দখল হয়ে গেছে। মানিক মিয়া অ্যাভিনিউয়ে করা আলাদা লেন বেশিরভাগ সময় থাকে গাড়ি ও দোকানিদের দখলে। সাইক্লিস্টরা বলছেন, এমন বড় রাস্তায় লেন না করে ছোট ছোট রাস্তাগুলোতে লেন করা বেশি প্রয়োজন ছিল। নতুন সরকারের কাছে সাইক্লিস্টদের দাবি, সড়কে শৃঙ্খলা ফেরাতে বাইসাইকেলের জন্য যেন আলাদা লেন করা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন