সরকার এপ্রিল পর্যন্ত জ্বালানি নিশ্চিত করতে সক্ষম হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী
ডেইলি স্টার
প্রকাশিত: ২৭ মার্চ ২০২৬, ১৮:২৯
সরকার আগামী এপ্রিল পর্যন্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে পেরেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
আজ শুক্রবার দুপুরে যশোরে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়ে এ কথা জানান।
জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, 'সরকার এখনো জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কোনো পরিকল্পনা করছে না। আগামী এপ্রিল পর্যন্ত আমরা দেশের জনগণের জ্বালানি চাহিদা নিশ্চিত করতে সক্ষম হয়েছি।'
বিশ্বের ৮০টি দেশ জ্বালানির মূল্যবৃদ্ধি করেছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, 'আমরা সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রেখেছি। কিন্তু আমাদের চাহিদা অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালের মার্চে ডিজেলের চাহিদা ছিল প্রায় ১২ হাজার টন, পেট্রল-অকটেনের চাহিদা ছিল ১২-২৪ হাজার টন।'