গণভোট অধ্যাদেশ বাতিলের উদ্যোগ নিচ্ছে সরকার: জামায়াত এমপি

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৭ মার্চ ২০২৬, ১৮:১১

সংসদের সামনে ‘জুলাই সনদ’ বাস্তবায়নের বিষয়টি ‘সবচেয়ে বড় চ্যালেঞ্জ’ বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর এমপি সাইফুল আলম খান মিলন।


তিনি বলেছেন, “সরকার এ বিষয়ে প্রত্যাশিত পদক্ষেপ নিচ্ছে না এবং গণভোট সংক্রান্ত অধ্যাদেশ বাতিলের উদ্যোগ নিচ্ছে।”


সংসদের বিভিন্ন কমিটিতে বিরোধী দলের নেতৃত্ব ‘নিশ্চিত না হওয়ার’ অভিযোগ এনে হতাশা প্রকাশ করেছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এই সদস্য।


শুক্রবার ঢাকায় ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর সিস্টেমস (আইএফইএস) বাংলাদেশ-এর সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধিদল। সেই প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন এমপি সাইফুল আলম খান।


মতবিনিময় সভা শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, “জুলাই আন্দোলনের পর গঠিত ত্রয়োদশ জাতীয় সংসদকে ভিন্নধর্মী ও জনগণের প্রত্যাশা অনুযায়ী কার্যকর করতে হবে, যেখানে সংসদই হবে জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্র এবং সরকার ও বিরোধী দল সমানভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও