You have reached your daily news limit

Please log in to continue


কারও কাছে প্রমাণ করার কিছু নেই গিলের

ভারতের টেস্ট ও ওয়ানডে দলের গুরুত্বপূর্ণ সদস্য শুবমান গিলের টি-টোয়েন্টির অভিজ্ঞতা উত্থান-পতনের। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা হারান তিনি। আসন্ন আইপিএলে ভালো খেলে আবার এই সংস্করণের জাতীয় দলে ফেরার দাবি জানানোর সুযোগ তার সামনে। তবে গুজরাট টাইটান্স অধিনায়ক বলছেন, কাউকে প্রমাণ দেওয়ার কিছু নেই তার। এই মুহূর্তে তার একমাত্র ব্যক্তিগত লক্ষ্য দলকে আইপিএল জেতানো।

২০২২ সাল থেকে আইপিএলে ৪৬.২ গড় ও ১৪৯.৭৮ স্ট্রাইক রেটে মোট দুই হাজার ৪৪৯ রান করেছেন গিল। এই সময়ে ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগটিতে তার চেয়ে বেশি রান কেউ করতে পারেননি। দুই হাজার ৩৭৮ রান নিয়ে তার পরে আছেন ভিরাট কোহলি।

এবারের আইপিএল শুরুর আগে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এই টুর্নামেন্টে নিজের গত কয়েক বছরের পারফরম্যান্সের দিকটিই তুলে ধরলেন গিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন