ছুটির দিনে পাতে রাখুন মালাই চিকেন

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৭ মার্চ ২০২৬, ১৩:১৭

ছুটির দিন মানেই একটু বেশি স্বাদ, একটু বেশি আরাম। আর সেই আরামের সঙ্গে যদি থাকুক নরম, মাখন-মাখন স্বাদের একটি ডিশ তবে দিনটি হয়ে উঠবে আরও স্মরণীয়। মালাই চিকেন ঠিক এমনই একটি রেসিপি নরম মুরগির টুকরো, ক্রিমি সসের সঙ্গে মিশে যেন প্রতিটি কামড়ে স্বাদের ছোঁয়া ছড়ায়। সহজ উপকরণ, দ্রুত রান্না আর একবার রান্না করলেই সবার পছন্দ হয়ে যাবে। ছুটির দিনে পাতে রাখতে এই মালাই চিকেন হতে পারে একদম নিখুঁত চয়েস। রইলো রেসিপি-


উপকরণ



  • মুরগি ১ কেজি (বড় টুকরা)

  • পেঁয়াজ বেরেস্তা সিকি কাপ

  • কুকিং ক্রিম সিকি কাপ

  • আদাবাটা ১ টেবিল চামচ

  • রসুনবাটা ২ চা–চামচ

  • লাল মরিচগুঁড়ো: সিকি চা–চামচ

  • জিরাগুঁড়ো ১ চা–চামচ

  • গরমমসলার গুঁড়ো (জায়ফল–জয়ত্রী–এলাচি– সাদা গোলমরিচ একসঙ্গে গুঁড়া করা): ১ চা–চামচ

  • পানি ঝরানো টক দই সিকি কাপ

  • কাজু ও পেস্তাবাদামবাটা ২ টেবিল চামচ

  • পোস্তবাটা ১ টেবিল চামচ

  • আস্ত জিরা, দারুচিনি ও তেজপাতা (ফোড়নের জন্য) পরিমাণমতো

  • কাঁচামরিচ ৮-১০টি

  • তেল আধা কাপ

  • লবণ স্বাদমতো


যেভাবে তৈরি করবেন


প্রথমেই মুরগির মাংস ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিন। অন্যদিকে দই ও বেরেস্তা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। এবার একটি পাত্রে মাংস নিয়ে তার সঙ্গে সামান্য তেল, পেঁয়াজবাটা, আদা–রসুনবাটা, হলুদ, মরিচগুঁড়ো, জিরাবাটা, পোস্তবাটা, জায়ফল–জয়ত্রী ও টক দইয়ের মিশ্রণ ভালোভাবে মিশিয়ে ২ ঘণ্টা রেস্টে রাখুন।


এবার একটি কড়াইতে তেল গরম করে তাতে তেজপাতা ও গরমমসলার ফোড়ন দিয়ে মাখিয়ে রাখা মাংস ঢেলে ধীরে ধীরে কষান। অল্প আঁচে রান্না করুন ২০ মিনিট। তবে মাংসটা একটু পরপর নেড়ে দিন যেন লেগে না যায়। মাংস অর্ধসেদ্ধ হলে তাতে বাদামবাটা দিন। এরপর অল্প আঁচে ঢেকে ২০ মিনিট দমে রাখুন। মাংস সেদ্ধ না হলে প্রয়োজনে অল্প গরম পানি দিন। মাংস নরম হয়ে গেলে কুকিং ক্রিম, কাঁচামরিচ ও কিশমিশ দিয়ে ৫ মিনিট ঢেকে নামিয়ে নিন। ব্যস তৈরি হয়ে গেলো সুস্বাদু মালাই চিকেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও