You have reached your daily news limit

Please log in to continue


ঈদের ছুটি শেষে সিরাজগঞ্জ মহাসড়কে যানজট-ধীরগতি

ঈদুল ফিতরের ছুটি শেষে কর্মজীবী মানুষের কর্মস্থলে ফেরার চাপ ও গাড়ি বিকলের কারণে যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জ অংশে যানবাহনের ধীরগতি লক্ষ্য করা গেছে। এমনকি যমুনা সেতু পশ্চিম টোল প্লাজা থেকে সায়দাবাদ রেলওয়ে স্টেশন পর্যন্ত যানজটের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার  (২৬ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে যমুনা সেতুর পশ্চিম মহাসড়কের ঢাকা-রাজশাহী রুটের সয়দাবাদ ও কড্ডারমোড় এলাকায় যানজট শুরু হয় এবং পরে তা আশপাশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে।

জানা গেছে, যমুনা সেতুর পূর্ব পাশে টাঙ্গাইল এলাকায় একটি যানবাহন দুর্ঘটনার কবলে পড়ায় চলাচল ব্যাহত হয়। যার প্রভাব পড়ে পশ্চিম পাশেও। যানবাহনের চাপ বাড়তে থাকায় সয়দাবাদ ও কড্ডারমোড় এলাকায় দীর্ঘ লাইনের সৃষ্টি হয়।

ঢাকামুখী যাত্রী আল আমিন বলেন, ভোর ৬টার দিকে কড্ডারমোড় এলাকা থেকে যাত্রা শুরু করে সেতু পার হতে প্রায় দুই ঘণ্টা সময় লেগেছে, যেখানে স্বাভাবিক সময়ে এ পথ পাড়ি দিতে ১০ থেকে ১৫ মিনিট লাগে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন