You have reached your daily news limit

Please log in to continue


রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে সুবিধাভোগ নিয়েও জিজ্ঞাসাবাদ চলছে

গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে থাকা লেফটেন্যান্ট জেনারেল (অব.)  মাসুদ উদ্দিন চৌধুরীকে জিজ্ঞাসাবাদ চলছে।

সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, জিজ্ঞাসাবাদে এক–এগারোর সময় তাঁর প্রভাবশালী হয়ে ওঠার প্রক্রিয়া, পরবর্তী সময়ে আওয়ামী লীগ সরকারের আমলে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে সুবিধাভোগের অভিযোগ এবং এ ক্ষেত্রে তাঁর সহযোগীদের বিষয়ে তথ্য জানার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। তবে মাসুদ উদ্দিন চৌধুরীর কাছে থেকে এখন পর্যন্ত খুব বেশি তথ্য পায়নি তদন্তসংশ্লিষ্টরা।

এক-এগারোর সময়ের বিতর্কিত ও প্রভাবশালী এই সাবেক সেনা কর্মকর্তাকে গত সোমবার রাতে গ্রেপ্তার করে ডিবি। তাঁকে পল্টন থানার একটি মানব পাচার মামলায় গত মঙ্গলবার আদালতের মাধ্যমে পাঁচ দিনের রিমান্ডে নেয় ডিবি। গতকাল বৃহস্পতিবার ছিল রিমান্ডের দ্বিতীয় দিন।

জিজ্ঞাসাবাদ–সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, মাসুদ উদ্দিন চৌধুরী এক–এগারোর নেপথ্যের প্রধান উদ্যোক্তা। পরবর্তী সময়ে আওয়ামী লীগ সরকারের সময়েও তিনি বিশেষ সুবিধাভোগী। অবসরে যাওয়ার পর রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে জনশক্তি রপ্তানির ব্যবসা শুরু করেন। মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নাম করে চক্র গড়ে তুলে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করার অভিযোগ রয়েছে। এসব বিতর্কিত কর্মকাণ্ডে তিনি কীভাবে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করেছেন, সেই বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন