You have reached your daily news limit

Please log in to continue


সোনার দাম দীর্ঘমেয়াদি পতনে যাচ্ছে

মধ্যপ্রাচ্যে সংঘাত এবং উত্তেজনা বৃদ্ধি ও দীর্ঘস্থায়ী সংঘাতের প্রেক্ষাপটে, যদি সোনার দাম প্রতি আউন্স ৪ হাজার ১০০ মার্কিন ডলারের ওপরে স্থির থাকতে ব্যর্থ হয়, তাহলে তা দীর্ঘমেয়াদি নিম্নমুখী প্রবণতায় প্রবেশ করেছে বলে নিশ্চিত হওয়া যেতে পারে। এমনটাই বলছেন ট্রেডাররা। এই পরিস্থিতি চলতি সপ্তাহেই ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। থাইল্যান্ডের সংবাদমাধ্যম ব্যাংকক পোস্টের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

গত সোমবার সোনার দাম ৫ শতাংশের বেশি কমে প্রতি আউন্স ৪ হাজার ৩০০ ডলারের নিচে নেমে যায়, যা ২০২৬ সালের সর্বনিম্ন পর্যায়। ইরান বনাম ইসরায়েল–যুক্তরাষ্ট্র যুদ্ধ চতুর্থ সপ্তাহে প্রবেশ করায় এবং যুক্তরাষ্ট্র ও ইরান নতুন হামলার হুমকি দেওয়ায় এই পতন ঘটে।

চলতি সপ্তাহের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে দুই দিনের সময়সীমা দেন হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে হবে। নইলে তাদের বিদ্যুৎকেন্দ্রগুলোতে বোমা হামলা চালানো হবে। জবাবে ইরান জানায়, তারা এই কৌশলগত জলপথ হরমুজ প্রণালি ‘সম্পূর্ণভাবে’ বন্ধ করে দেবে এবং যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠান, যেগুলো সরকারি বন্ড ধারণ করে, সেগুলোসহ সামরিক ঘাঁটিতেও হামলা চালাবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন