You have reached your daily news limit

Please log in to continue


‘আ. লীগের পক্ষে’ স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে যাওয়া নারীসহ ৩ জন আটক: পুলিশ

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ঢাকার সাভারের জাতীয় স্মৃতিসৌধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানানোর অভিযোগে এক নারীসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।

তারা হলেন ঢাকার বাসিন্দা তাহমিনা আক্তার (৪০), ময়মনসিংহের রকিবুল ইসলাম দুর্জয় (৩২) ও ব্রাহ্মণবাড়িয়ার মিষ্টি সুভাষ (২৮)।

এর মধ্যে তাহমিনাকে সকাল সাড়ে ১১টার দিকে ও অপর দুজনকে দুপুরে আটক করা হয়।

ঢাকা জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান হোয়াটসঅ্যাপে একটি প্রেস রিলিজ দিয়ে এসব তথ্য জানান।

তাহমিনাকে আটকের বিষয়ে ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'ওই নারী আওয়ামী লীগ ও শেখ হাসিনার পক্ষে এসেছিলেন। তার কাছে একটি লিফলেট ছিল আওয়ামী লীগের। তাকে হেফাজতে নেওয়া হয়েছে।'

প্রেস রিলিজে বলা হয়, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে এসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও শেখ হাসিনার পক্ষ থেকে ফুল দেওয়ার সময় তাদের আটক করা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন