দারুচিনি-পানি খেলে কি সত্যিই ওজন কমে

প্রথম আলো প্রকাশিত: ২৬ মার্চ ২০২৬, ১০:৩৩

ওজন নিয়ন্ত্রণের সূত্রটা খুব সহজ। কম ক্যালরি গ্রহণ আর বেশি ক্যালরি খরচ। আপনার যদি অন্য কোনো শারীরিক সমস্যা না থাকে, এই সূত্র মেনেই আপনি ওজন নিয়ন্ত্রণ করতে পারবেন। তবে ব্যাপারটা বাস্তবে এতটা সহজ থাকে না। দিনের পর দিন এই সূত্রটা মেনে চলাই মুশকিল হয়ে পড়ে। তাই মানুষ খোঁজে ওজন কমানোর সহজ উপায়।


টাঙ্গাইলের কুমুদিনী সরকারি কলেজের গার্হস্থ্য অর্থনীতি বিভাগের প্রধান ও পুষ্টিবিদ অধ্যাপক শম্পা শারমিন খান বলছিলেন, ‘এমন কোনো খাদ্য উপকরণ নেই, সরাসরি যেটির প্রভাবে আমাদের ওজন কমতে পারে। ওজন কমাতে হলে ক্যালরির সূত্র মেনে চলার বিকল্প নেই। তবে এমন কিছু খাদ্য উপকরণ আছে, যা ওজন কমাতে সহায়ক ভূমিকা রাখতে পারে। দারুচিনি তেমনই এক উপকরণ। তবে জেনে নিতে হবে, এটি আপনার জন্য নিরাপদ কি না।’


দারুচিনির বৈশিষ্ট্য


দারুচিনি এমন এক খাদ্য উপকরণ, যা আমাদের বিপাক হার বাড়ায়। বুঝতেই পারছেন, এভাবে ক্যালরি পোড়ানোর কাজে সহায়তা করে দারুচিনি-পানি। দারুচিনি আমাদের রক্তের শর্করা হুট করে বেড়ে যেতে বাধা দেয়। রক্তের শর্করা স্থিতিশীল থাকলে হুটহাট ক্ষুধা লাগে না। তাই ওজন নিয়ন্ত্রণ সহজ হয়।


দারুচিনিতে আরও আছে অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান। অর্থাৎ প্রদাহ কমাতে সাহায্য করে দারুচিনি। এই বৈশিষ্ট্যের কারণেও পরোক্ষভাবে ওজন কমে।


অনেক সময় পিপাসাকেও আমরা ক্ষুধা ভেবে ভুল করি। তাই সারা দিনে নানান রকম পানীয় গ্রহণের মাধ্যমে পানির চাহিদা পূরণ করে নিলে যখন-তখন অস্বাস্থ্যকর স্ন্যাক্স গ্রহণের প্রবণতা কমানোও সহজ হয়। দারুচিনি-পানি তাই পরোক্ষভাবে ওজন নিয়ন্ত্রণে সহায়ক।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে