তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধ হবে, আশা ফখরুলের

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৬ মার্চ ২০২৬, ১০:২৬

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


তিনি বলেছেন, “জনাব তারেক রহমানের প্রতি সারাদেশের মানুষ তারা অত্যন্ত আশাবাদী, আস্থাশীল এবং এই নেতার নেতৃত্বে বাংলাদেশ অবশ্যই একটা গণতান্ত্রিক সুখী সমৃদ্ধ বাংলাদেশে পরিণত হবে…এই বিশ্বাস আমাদের সকলের আছে।


“আমরা আজকে দিনে দেশবাসীকে জনগণকে আমাদের দলের পক্ষ থেকে আমরা আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি।”


বৃহস্পতিবার সকাল ৭টায় শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদনের পর তিনি এ কথা বলেন।


মির্জা ফখরুল বলেন, ‘‘আজকে সম্পূর্ণ একটু ভিন্ন প্রেক্ষাপটে আমরা এই স্বাধীনতা দিবস আজকে উদ্‌যাপন করতে চলেছি । দীর্ঘ ১৫/১৬ বছর ফ্যাসিস্টের জাঁতাকলে বাংলাদেশে যখন গণতন্ত্র ধ্বংস হয়ে গিয়েছিল, স্বাধীনতা বিপন্ন হয়ে পড়েছিল তখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণকে সঙ্গে নিয়ে লড়াই করেছে সংগ্রাম করেছে।


“প্রায় ৬০ লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, ২০ হাজার মত নেতাকর্মী তারা শহীদ হয়েছেন, প্রায় ১৭শ নেতাকর্মী গুম হয়ে গেছে।”


বিএনপি মহাসচিব বলেন, “সমস্ত নির্যাতন-নিপীড়নকে উপেক্ষা করে বাংলাদেশের মানুষ লড়াই চালিয়ে গেছে এবং সবশেষে জুলাই ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ আবার নতুন করে একটা গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি করার সুযোগ সৃষ্টি করেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও