ডিপিএল নিয়ে অনিশ্চয়তা: বাড়ছে ক্রিকেটারদের হতাশা
ডেইলি স্টার
প্রকাশিত: ২৬ মার্চ ২০২৬, ১০:২২
সাধারণত বছরের এই সময়ে দেশের ক্রিকেটাররা ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) নিয়ে ব্যস্ত থাকেন। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ক্লাবগুলোর মধ্যে চলমান ঝামেলার কারণে লিগ শুরুই হয়নি, লিগ নিয়ে আলোচনাও মাঝপথে থমকে আছে।
মিরপুর স্টেডিয়ামে তারকাদের ভিড় থাকার কথা থাকলেও, সেখানে শামীম পাটোয়ারীর একাকী উপস্থিতি যেন দেশের ক্রিকেটের স্থবিরতাকেই ফুটিয়ে তুলছে।
গত কয়েক দিন ধরে বেশ কয়েকজন ক্রিকেটারের সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট দেখে বোঝা যাচ্ছে, ডিপিএল না হওয়ার আক্ষেপ তাদের কতটা পোড়াচ্ছে।
জাতীয় দলে খেলা ব্যাটার জাকের আলি অনিক ফেসবুকে নিজের পুরনো ডিপিএলের ছবি পোস্ট করে লেখেন, 'আগে আমরা ঢাকা প্রিমিয়ার লিগ খেলতাম।'
- ট্যাগ:
- খেলা
- ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেট