You have reached your daily news limit

Please log in to continue


স্বাধীনতার পর মুক্তিযোদ্ধার সংজ্ঞা বদলেছে পাঁচবার

স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত পাঁচবার মুক্তিযোদ্ধার সংজ্ঞা বদলেছে। সর্বশেষ গত বছরের জুন মাসে মুক্তিযোদ্ধার সংজ্ঞায় পরিবর্তন আনা হয়। ‘বীর মুক্তিযোদ্ধা’ ও ‘মুক্তিযুদ্ধের সহযোগী’—অন্তর্বর্তী সরকারের করা এই সংজ্ঞাও বহাল থাকবে কি না, তা নিয়ে এখন আবার আলোচনা শুরু হয়েছে।

মুক্তিযোদ্ধার সংজ্ঞায় পরিবর্তন আনার পর অন্তর্বর্তী সরকার আরও ৯ মাস ক্ষমতায় ছিল। কিন্তু নতুন সংজ্ঞা অনুযায়ী, শ্রেণিবিভাজন করার কাজটি তেমন এগোয়নি। মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই–বাছাইয়ের কাজটি করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অধীন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা)। নতুন সংজ্ঞার আলোকে জামুকা গত ৯ মাসে ৪০ জনকে ‘মুক্তিযুদ্ধের সহযোগী’ করার সুপারিশ করেছে।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সর্বশেষ তালিকা অনুযায়ী, দেশে বীর মুক্তিযোদ্ধার সংখ্যা প্রায় ১ লাখ ৯৮ হাজার। নতুন সংজ্ঞায় কে ‘বীর মুক্তিযোদ্ধা’, আর কে ‘মুক্তিযুদ্ধের সহযোগী’, সে জন্য পুরো তালিকা যাচাই–বাছাই করতে হবে। বিষয়টি নিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব থেকে অতিরিক্ত সচিব পর্যায়ের তিনজন কর্মকর্তার সঙ্গে কথা বলেছে প্রথম আলো। তাঁরা বলেন, নতুন সংজ্ঞা মেনে শ্রেণিবিভাজন করা অত্যন্ত জটিল ও সময়সাপেক্ষ হবে। তা ছাড়া এই সংজ্ঞা নিয়েও বিতর্ক আছে। এমন পরিস্থিতিতে নতুন সংজ্ঞা বহাল থাকবে কি না, সে বিষয়ে সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় আছেন তাঁরা। সরকার যে সিদ্ধান্ত নেবে, সে অনুযায়ী তাঁরা কাজ শুরু করবেন। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন