আপনি গোশত মানেন, কিন্তু ঝোল খাইতে রাজি না: জামায়াত আমির

প্রথম আলো প্রকাশিত: ২৫ মার্চ ২০২৬, ২৩:০৪

বিএনপি সরকারের উদ্দেশে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেন, জাতীয় স্বার্থে জামায়াত কাউকে ছাড় দিয়ে কথা বলবে না।


গণভোটের রায় বাস্তবায়ন করা প্রসঙ্গে জামায়াতে ইসলামীর এই নেতা বলেন, ‘আপনি (বিএনপি) সংবিধানের এক অংশ মানবেন, আরেক অংশ মানেন না। ভারি মজা।


একটা অর্ডারের ভিত্তিতে দুইটা ভোট একই দিনে হয়েছে। আপনি গোশত মানেন, কিন্তু ঝোল খাইতে রাজি না। একই তরকারি, একই বাসনে পাকানো হয়েছে। গোশতটা খেয়ে নিলেন, বলতেছেন ঝোলটা হারাম।... জনগণকে এত বোকা মনে করার কারণ নাই। জনগণ সব বুঝে। হ্যাঁ, আপনারা মানবেন। তবে সহজে মানবেন না আমরা বুঝতেছি। এ রকম অতীতেও কিছু কিছু বিষয় সহজে মানেননি, কিন্তু পরে ঠিকই মেনেছেন।’


আজ বুধবার বিকেলে ঢাকায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান এ কথা বলেন। ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণ শাখা এই আলোচনা সভার আয়োজন করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও