You have reached your daily news limit

Please log in to continue


দৌলতদিয়ায় বাস দুর্ঘটনার পর ঝড়-বৃষ্টি, উদ্ধারকাজ ও ফেরি ব্যাহত

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরি ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে বাস তলিয়ে যাওয়ার পর পরই ব্যাপক ঝড় আর বৃষ্টি শুরু হয়। এর ফলে সেখানে উদ্ধারকাজ ও ফেরি চলাচল ব্যাহত হচ্ছে।

এতে করে আরিচা ও দৌলতদিয়া দুই ঘাটেই যানবাহনের ব্যাপক চাপ পড়েছে।

এ দুর্ঘটনায় এরই মধ্যে দুই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে বলে রাজবাড়ী জেলা সিভিল সার্জন এস এম মাসুদ জানিয়েছেন। তিনি বলেন, গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওই দুই নারীর লাশ রয়েছে।

তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-ঠিকানা জানাতে পারেননি সিভিল সার্জন।

কুস্টিয়ার কুমারখালী থেকে ছেড়ে আসা বাসটি দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার অপেক্ষায় ছিল। বুধবার বিকাল সোয়া ৫টার দিকে পন্টুন থেকে বাসটি নদীতে পড়ে তলিয়ে যায়।

বুধবার রাতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদরদপ্তর থেকে জানানো হয়েছে, ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীর আনুমানিক ৩০ ফুট গভীরে তলিয়ে যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন