হরমুজ প্রণালিতে যেসব জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান

যুগান্তর প্রকাশিত: ২৫ মার্চ ২০২৬, ১১:১৯

আন্তর্জাতিক বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলের ব্যাপারে নতুন বার্তা দিয়েছে ইরান। দেশটির সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, হরমুজে ‘অশত্রুভাবাপন্ন’ জাহাজ চলাচলে কোনো বাধা দেওয়া হবে না।


মঙ্গলবার জাতিসংঘের আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংক্রান্ত বিশেষায়িত সংস্থা ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের (আইএমও) সদস্যরাষ্ট্রগুলোর কাছে একটি চিঠি দিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। 


চিঠিতে বলা হয়েছে, আগ্রাসী শক্তি যেন হরমুজ প্রণালিকে ইরানে হামলার জন্য ব্যবহার করতে না পারে, সেজন্য সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এ প্রণালিতে বিধিনিষেধ আরোপ করেছে ইরানের সরকার। তবে ‘অশত্রুভাবাপন্ন’ বাণিজ্যিক জাহাজ চলাচলে কোনো বাধা প্রদান করার হবে না। ক্ষেত্রে এই ক্যাটাগরির বাণিজ্যিক জাহাজগুলো সংশ্লিষ্ট ইরানি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে হরমুজ প্রণালি ব্যবহার করতে পারবে।


চিঠিতে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্র, ইসরাইল এবং চলমান যুদ্ধে যেসব দেশ ওয়াশিংটন-তেল আবিবকে সমর্থন করছে— তাদের ‘শত্রুভাবাপন্ন’ দেশ হিসেবে বিবেচনা করে ইরান। তাই যুক্তরাষ্ট্র-ইসরাইল এবং বর্তমান যুদ্ধে তাদের পক্ষাবলম্বনকারী দেশগুলোর বাণিজ্যিক জাহাজগুলো ‘অশত্রুভাবাপন্ন’ ক্যাটাগরিতে পড়বে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও