You have reached your daily news limit

Please log in to continue


জটিলতা কাটিয়ে সিনেপ্লেক্সে প্রিন্সের প্রদর্শনী চালু, নতুন সিনেমার শুটিং শুরু করলেন শাকিব খান

রোজার ঈদের সিনেমার প্রচারে অভিনয়শিল্পীরা যখন হলে হলে ঘুরছেন, তখন কোরবানির ঈদের জন্য নতুন সিনেমার শুটিং শুরু করলেন শাকিব খান। ‘রকস্টার’ নামের সিনেমাটি পরিচালনা করছেন আজমান রুশো। এটি নির্মাতার প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা। গতকাল মালয়েশিয়ায় শুরু হয়েছে সিনেমার শুটিং। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন নির্মাতা রুশো।

জানা গেছে, একজন রকস্টারের জীবনের উত্থান-পতনের গল্প নিয়ে তৈরি হচ্ছে নতুন সিনেমাটি। যেখানে থাকবে ভালোবাসার ভিন্ন এক অধ্যায়। চিত্রনাট্য লিখেছেন আয়মান আসিব স্বাধীন। গল্প, নির্মাণশৈলী এবং শাকিব খানের লুকে নতুনত্ব আনার চেষ্টা করা হচ্ছে বলে জানা গেছে।

নির্মাতা জানান, গল্পের প্রয়োজনেই মালয়েশিয়ায় শুটিং হচ্ছে। তবে সেখানে কত দিন শুটিং চলবে তা জানাননি নির্মাতা। মালয়েশিয়া অংশের শুটিংয়ের পর আগামী মাসে বাংলাদেশে টানা শুটিং করে শেষ হবে রকস্টারের দৃশ্যধারণের কাজ।

সিনেমাটি নির্মিত হচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেডের ব্যানারে। তবে এখনো ঘোষণা করা হয়নি সিনেমার নায়িকার নাম। গুঞ্জন শোনা যাচ্ছে ‘তাণ্ডব’ সিনেমার পর আবারও শাকিবের নায়িকা হচ্ছেন সাবিলা নূর। তবে এ নিয়ে এখনই কোনো মন্তব্য করতে চাইলেন না নির্মাতা। জানালেন, শিগগিরই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে নায়িকার নাম।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন