অপারেশন+ লাইফ সাপোর্ট + আইসিইউ = ১১ দিন, লিখলেন তানিয়া বৃষ্টি
প্রথম আলো
প্রকাশিত: ২৩ মার্চ ২০২৬, ১৭:৫৬
কিছুদিন আগেই ব্রেন টিউমার ধরা পড়ার পর এবং অস্ত্রোপচার শেষে প্রথমবারের মতো ফেসবুক লাইভে আসেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি। ৪ মার্চ রাতে ফেসবুক লাইভে এসে নিজের শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত আপডেট দিয়েছেন তিনি। লাইভে তিনি জানান, কিছুদিন আগে তাঁর মাথার এক পাশে একটি টিউমার শনাক্ত হয়। পরে চিকিৎসকদের পরামর্শে সেই টিউমারের অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারটি সফল হয়েছে বলে জানান তিনি।
এরপর নিজের ফেসবুকে আরেকটি পোস্ট করেছেন তানিয়া বৃষ্টি। সন্ধ্যা ছয়টার দিকে তিনি লিখেছেন, ‘অপারেশন+ লাইফ সাপোর্ট + আইসিইউ = ১১ দিন।’ তবে নিজের শারীরিক অবস্থা সম্পর্কে আর বিস্তারিত কিছু জানাননি।