‘ভূত’ ছবির ফ্ল্যাট এখনো খালি, ২৩ বছর পরেও থাকতে চান না কেউ
বলিউডের জনপ্রিয় হরর চলচ্চিত্র ‘ভূত’ মুক্তির দুই দশকের বেশি সময় পেরিয়ে গেছে। কিন্তু ছবিটির শুটিং হওয়া একটি ফ্ল্যাট এখনো খালি পড়ে আছে। সম্প্রতি এমনটাই জানিয়েছেন নির্মাতা রামগোপাল ভার্মা। তাঁর কথায়, ছবির শুটিং শেষ হওয়ার পর থেকে ওই ফ্ল্যাটে কেউ থাকতে রাজি হননি। ২৩ বছর পেরিয়ে গেলেও জায়গাটি এখনো প্রায় পরিত্যক্ত অবস্থায় রয়েছে।
হরর ঘরানায় রাম গোপাল ভার্মার অবদান
গ্যাংস্টার ও অপরাধভিত্তিক সিনেমার জন্য বেশি পরিচিত হলেও ভারতীয় হরর সিনেমাকে নতুন মাত্রা দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন রাম গোপাল ভার্মা। তাঁর নির্মিত বেশ কয়েকটি ছবি এখন এই ঘরানার ক্ল্যাসিক হিসেবে বিবেচিত হয়। তাঁর উল্লেখযোগ্য হরর ছবির মধ্যে রয়েছে ‘রাত’, ‘কৌন’, ‘ডরনা জরুরি হ্যায়’ ইত্যাদি। এই ছবিগুলো ভারতীয় হরর চলচ্চিত্রের ধারা বদলে দিয়েছিল এবং অনেক নির্মাতাকে প্রভাবিত করেছে।