You have reached your daily news limit

Please log in to continue


ইরান যুদ্ধের বিশ্বায়ন: বাংলাদেশের গ্রামে গ্রামে উসকে পড়া বারুদ

পত্রিকা-হকারের সাইকেল ঘিরে ইরান ও মার্কিন-ইসরায়েল যুদ্ধ নিয়ে তৈরি হওয়া এক ছোট জটলার ধারে দাঁড়াতে হলো অনেকক্ষণ, কোন পত্রিকার পরিবেশন রাজনীতি কেমন, তা নিয়েও বচসা চলল জটলার ভেতর। রাস্তায় সিএনজি কম। জটলা থেকে একজন জানালেন যুদ্ধের কারণে পাম্পে তেল-গ্যাস কম। অবশেষে একটা ইঞ্জিনচালিত রিকশা নিয়ে রওনা হলাম স্টেশনে, পেছনে পড়ে রইল যুদ্ধের বুদ্‌বুদ।

রিকশাওয়ালা সিরাজ আলীর (ছদ্মনাম) বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ, দেড় বছর হয় তার ছোট মেয়ের দেবর দুবাই গেছে, তিন ফসলি একটুকরা জমি বেচে তাকেও টাকা দিতে হয়েছে। ছোট মেয়েটার জন্ম থেকে ডান পা–টা ছোট ছিল বলে বিয়ের সময় যৌতুকের শর্ত ছিল। টাকা আর ফেরত পাবেন কি না জানেন না। ফোন দিয়ে মেয়ে খুব কান্নাকাটি করেছে, যুদ্ধের কারণে দেবরকে নাকি ফেরত আসতে হবে, গামছা দিয়ে হতাশা মুছতে মুছতে দশটা টাকা বেশি চাইলেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন