এক চার্জে ৫০ বছর চলা পারমাণবিক ব্যাটারি পাল্টে দেবে ভবিষ্যৎ?
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২৩ মার্চ ২০২৬, ১৫:৫৮
কল্পবিজ্ঞানের মতো মনে হলেও এক চীনা কোম্পানি তাদের পারমাণবিক বিদ্যুৎচালিত ব্যাটারির মাধ্যমে আপাত এক অসম্ভবকেই বাস্তবে রূপ দিতে যাচ্ছে। মুদ্রার আকারের ব্যাটারিটি মানুষের প্রাত্যহিক প্রযুক্তি ব্যবহারের ধরন বদলে দিতে পারে বলে দাবি এর নির্মাতার।
স্মার্টফোনের ছোট লিথিয়াম আয়ন ব্যাটারি থেকে শুরু করে বিদ্যুচ্চালিত গাড়ি বা ইভির বড় আকারের ব্যাটারি সবই এখন এক অর্থে মানুষের জীবন নিয়ন্ত্রণ করছে। বিভিন্ন যন্ত্রপাতির সরঞ্জাম তৈরির কোম্পানিগুলোও এখন ব্যাটারি প্রযুক্তির ওপর নির্ভরশীল।
তবে ব্যাটারির সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে এর সীমিত আয়ু। দীর্ঘস্থায়ী চার্জ থাকে এমন স্মার্টফোনও একবার চার্জ দেওয়ার পর বড়জোর এক বা দুই দিন চলে। ফলে আগের মতো আর চার্জ থাকে না, যা অনেকের বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়।
- ট্যাগ:
- প্রযুক্তি
- পারমাণবিক চুল্লি