You have reached your daily news limit

Please log in to continue


ভিনিসিউসের জোড়া গোল ‘প্রেসিডেন্টের জন্য’

দলে বড় তারকার কাছে ক্লাব প্রেসিডেন্টের চাওয়া, জোড়া গোল করতেই হবে। কিন্তু সেটি তো আর মুখের কথা নয়। স্কিল আর পারফরম্যান্সের পাশাপাশি পারিপার্শ্বিকতা ও ভাগ্যের ছোঁয়াও লাগে। আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে সবকিছু এক সুতোয় গাঁথতে পারলেন ভিনিসিউস জুনিয়র। দলকে জেতানো জোড়া গোল রেয়াল মাদ্রিদের তারকা উৎসর্গ করলেন ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেসকে।

রোমাঞ্চকর মাদ্রিদ ডার্বিতে রোববার রেয়াল মাদ্রিদের জয়ের নায়ক ভিনিসিউস। ঘরের মাঠে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ৩-২ গোলের জয়ে দলকে সমতায় ফেরান তিনি পেনাল্টি গোলে। পরে দুর্দান্ত এক গোল করেন, যেটি শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য গড়ে দেয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন