ঈদের ছুটিতে খাগড়াছড়ির পাহাড়-ঝর্ণায় পর্যটকদের ভিড়
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২৩ মার্চ ২০২৬, ১৪:২৬
পাহাড়, অরণ্য, লেক, ঝিরি-ঝর্ণা ও উপত্যকার অপরূপ সৌন্দর্যে ঘেরা খাগড়াছড়ি ঈদের ছুটিতে পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে।
জেলার জনপ্রিয় পর্যটন স্পট-আলুটিলা সুড়ঙ্গ, ঝুলন্ত ব্রিজ, তারেং, রিছাং ঝর্ণা, মায়াবিনী লেক ও মানিকছড়ি ডিসি পার্কে ভিড় করছেন দর্শনার্থীরা।
সবুজ পাহাড়ের নয়নাভিরাম সৌন্দর্যে মুগ্ধ হয়ে অনেকেই পরিবার-পরিজন নিয়ে সময় কাটাচ্ছেন প্রকৃতির সান্নিধ্যে।