উৎসবের স্মৃতি, স্মৃতির উৎসব

ঢাকা পোষ্ট কুমার চক্রবর্তী প্রকাশিত: ২২ মার্চ ২০২৬, ১৩:৩৯

উৎসব শব্দটির মধ্যেই জীবনের অদ্ভুত অনুরণন রয়েছে বা বলা যায়, এই শব্দটির মধ্যে রয়েছে স্মৃতিমেধ, স্মৃতিমেদুরতা বা স্মৃতিসৌধ। উৎসব হলো সত্তার এক অনুকূলবেদনীয় অবস্থা।


উৎসবের অর্থ যা সুখ প্রসব করে, অর্থাৎ উৎসবে সুখের জন্ম হয়, শুধু জন্মেই তা সীমাবদ্ধ থাকে না, সুখ জীবনকে লীলায়িত করে রাখে এবং সুখ হলো যা অস্তিত্বসহায়ক। তাই বলা যায়, উৎসব হলো এক উৎসর্গ, এক নিবেদন, যা অন্যের প্রতি যায় এবং নিজের দিকে আসে।


এই নিবেদন সর্বজনীন। উৎসব তাই একাধারে ধর্ম ও সংস্কৃতির শরীর এবং আত্মা। আবার সংস্কৃতি হলো জীবনের বাতাবরণ, তার সামগ্রিক রূপ, বা জীবনের পূর্ণতা। তাই উৎসবমাত্রই বিনোদন বা নিছক আনন্দ-উদযাপন নয়, উৎসব মহামিলনের একটি জাগতিক রূপ যা শুধু ইহজাগতিক মাহাত্ম্যেই আবদ্ধ থাকে না, পরজাগতিক মাহাত্ম্যকেও তা প্রতিষ্ঠিত করে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও