ঈদের পরও কমেনি মাংস-সবজির দাম
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ২২ মার্চ ২০২৬, ১৩:৩৪
ঈদুল ফিতরের ছুটিতে রাজধানী ছেড়েছেন লাখো মানুষ। এতে প্রায় ফাঁকা হয়ে পড়েছে মহানগরী। এর প্রভাব পড়েছে নিত্যপণ্যের বাজারে। ঈদের পরদিন বাজারে বেশ ঢিলেঢালা ভাব দেখা গেছে। একদিকে ক্রেতার উপস্থিতি যেমন কম, অন্যদিকে অনেক দোকানপাটও বন্ধ। তবে বাজারে দামে কোনো ইতিবাচক প্রভাব পড়েনি। ঈদের মতই অপরিবর্তিত রয়েছে গরুর ও মুরগির মাংসের দাম। আর আগের মতই চড়া সবজির বাজার, ৬০ টাকার নিচে মিলছে না কোনো সবজি।
রোববার (২২ মার্চ) রাজধানীর মিরপুর, আগারগাঁও, তালতলা, শেওড়াপাড়া, মাটিকাটাসহ বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র পাওয়া গেছে।
ব্যবসায়ীরা জানান, ঈদের আগে কার্টনের সঙ্গে অন্য পণ্য নেওয়ার শর্তে মিলেছে সয়াবিন তেল। ঈদের পর পরিস্থিতি কী দাঁড়ায় তা নিয়ে তারা শঙ্কিত।
- ট্যাগ:
- ব্যবসা ও অর্থনীতি
- সবজির দাম