You have reached your daily news limit

Please log in to continue


হোয়াটসঅ্যাপ কলে থাকবে না কোনো বিরক্তিকর শব্দ, আসছে নতুন ফিচার

দিন দিন সাধারণ মেসেজিং অ্যাপের গণ্ডি পেরিয়ে হোয়াটসঅ্যাপ আমাদের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ একটি প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। এখন আর শুধু মেসেজ পাঠানো নয়, ছবি, ভিডিও, স্ট্যাটাস এবং ভয়েস নোটের মাধ্যমে মানুষ তাদের প্রতিদিনের অভিজ্ঞতা শেয়ার করেন। ব্যক্তিগত থেকে শুরু করে অফিসিয়াল যোগাযোগসহ প্রায় সব ক্ষেত্রেই এই অ্যাপের ব্যবহার বেড়েছে।

তবে এই ব্যবহারের সঙ্গে একটি সাধারণ সমস্যাও প্রায়ই দেখা যায়, আর তা হলো নয়েজ বা আশপাশের অবাঞ্ছিত শব্দ। অনেক সময় অডিও বা ভিডিও কলের সময় রাস্তায় গাড়ির আওয়াজ, বাতাসের শব্দ বা আশপাশের মানুষেরকথাবার্তা এতটাই বেশি থাকে যে ঠিকভাবে কথা বলা বা শোনা কঠিন হয়ে পড়ে। এতে গুরুত্বপূর্ণ কথোপকথনও বাধাগ্রস্ত হয় এবং ব্যবহারকারীদের বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন