You have reached your daily news limit

Please log in to continue


এআই আইন কাঠামো প্রকাশ করল হোয়াইট হাউস

যুক্তরাষ্ট্রে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ন্ত্রণে দীর্ঘদিনের অপেক্ষার পর জাতীয় আইন কাঠামো প্রকাশ করেছে হোয়াইট হাউস। এর লক্ষ্য, বিভিন্ন অঙ্গরাজ্য যেন আলাদা করে নিজস্ব এআই আইন না করে এবং কেন্দ্রীয়ভাবে তুলনামূলক শিথিল নীতিই কার্যকর থাকে।

বিষয়টি নিয়ে সিএনএন-এর এক প্রতিবেদনে উঠে এসেছে, এই কাঠামোর ভিত্তি তৈরি হয় গত ডিসেম্বরে ডনাল্ড ট্রাম্পের স্বাক্ষর করা এক নির্বাহী আদেশ থেকে। ওই আদেশ অঙ্গরাজ্যগুলোর নিজস্ব এআই নিয়ন্ত্রণ প্রয়োগ আটকে দিয়েছিল। নতুন কাঠামোতে ডেটা সেন্টার থেকে শুরু করে এআই জালিয়াতি পর্যন্ত বিস্তৃত বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।

হোয়াইট হাউস বলছে, এই উদ্যোগ যুক্তরাষ্ট্রের এআই নেতৃত্ব ধরে রাখার চেষ্টায় বড় প্রভাব ফেলতে পারে। কর্মসংস্থান, শেয়ারবাজার থেকে শুরু করে তথ্য খোঁজার পদ্ধতি পর্যন্ত নানা ক্ষেত্রে এআইয়ের প্রভাব বাড়ছে। তবে প্রযুক্তিটি দ্রুত ছড়িয়ে পড়ায় নিরাপত্তা ঝুঁকিও বাড়ছে বলে বিভিন্ন সময় উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন