You have reached your daily news limit

Please log in to continue


এবার ফিরে আসুন আগের নিয়মে

দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আমাদের শরীরের পরিপাকতন্ত্র এবং মেটাবলিজম একটি নির্দিষ্ট ধারায় অভ্যস্ত হয়ে যায়। ঈদের পর হঠাৎ অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস আপনার শরীরে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ঈদের আনন্দকে বিষাদে রূপ না দিতে চাইলে খাবারের গুণগত মান ঠিক রেখে পরিমাণ নিয়ন্ত্রণ করুন। মনে রাখবেন, পরিমিত খাবার এবং সুশৃঙ্খল জীবনযাপনই আপনাকে দীর্ঘ মেয়াদে সুস্থ রাখবে।

পরিপাকতন্ত্র পুনরায় সচল করা

হালকা শুরু: ঈদের পর প্রথম কয়েক দিন সকালে ভারী খাবার এড়িয়ে চলুন। ওটস, দই বা ফলের মতো পুষ্টিকর ও হালকা খাবার দিয়ে দিন শুরু করুন। এরপর দুপুরে ভাত, মাছ বা মাংস, সবজি, ডাল, সালাদের মতো খাবার খাওয়ার পরামর্শ দেন চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালের জ্যেষ্ঠ পুষ্টি কর্মকর্তা মো. ইকবাল হোসেন। চাইলে দুপুরে সবজি খিচুড়িও খাওয়া যাবে বলে জানান তিনি। পুষ্টিবিদ ইকবাল হোসেন আরও জানান, রাতেও কম পরিমাণে ব্যালান্স ডায়েট খেতে হবে। মাঝে একবার বা দুবার হালকা নাশতা হিসেবে ফ্রুট সালাদ বা টক দইয়ের লাচ্ছি খাওয়া যেতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন