You have reached your daily news limit

Please log in to continue


চুল থেকে নারকেল তেল তোলার সহজ উপায়

চুলের যত্নে নারকেল তেলের ব্যবহার আমাদের অঞ্চলে অনেক প্রাচীন। এটি চুলের ময়শ্চারাইজার ধরে রাখতে এবং উজ্জ্বলতা বাড়াতে জাদুর মতো কাজ করে। তবে সমস্যা বাধে তখনই, যখন মাথায় অতিরিক্ত তেল দেওয়ার পর তা আর সহজে উঠতে চায় না। অনেক সময় শ্যাম্পু করার পরও চুল চটচটে হয়ে থাকে, যা দেখতে যেমন খারাপ লাগে, তেমনি ধুলাবালি আকর্ষণ করে চুলের ক্ষতিরও কার‍ণ হয়। এমনকি মাথার ত্বকে তেলের বাড়তি স্তর জমে রোমকূপ বন্ধ হয়ে যেতে পারে, যা থেকে শুরু হয় চুল পড়া। তাই চুলে তেল দেওয়ার সুফল পেতে হলে তা সঠিকভাবে পরিষ্কার করাও সমান জরুরি। চুল থেকে বাড়তি নারকেল তেল সহজে দূর করার সহজ উপায়গুলো জেনে নিন।
যেসব কারণে চুল থেকে নারকেল তেল পরিষ্কার করা জরুরি

নারকেল তেল চুলে প্রোটিনের ক্ষয় রোধ করে এবং উজ্জ্বলতা বাড়ায়। কিন্তু অতিরিক্ত তেল চুলে রেখে দিলে বেশ কিছু সমস্যা হতে পারে। যেমন—

ধুলাবালি ও ময়লা: অতিরিক্ত তৈলাক্ত চুল খুব দ্রুত বাইরের ধুলাবালি টেনে নেয়।

ব্রণ ও ফুসকুড়ি: চুলে তেল বেশি থাকলে তা কপালে লেগে ব্রণ বা র‍্যাশ হওয়ার ঝুঁকি বাড়ায়।

চুল পড়া: দীর্ঘক্ষণ তেল জমে থাকলে মাথার ত্বকের ছিদ্র বা ফলিকলগুলো বন্ধ হয়ে যায়। ফলে অক্সিজেন চলাচল ব্যাহত হয় এবং চুল পড়তে থাকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন