ফ্রুট কাস্টার্ড

www.ajkerpatrika.com প্রকাশিত: ২২ মার্চ ২০২৬, ১২:১৬

ঈদের কম সময়ে মজাদার ডেজার্ট তৈরি করতে চান? তাহলে তৈরি করুন ফ্রুট কাস্টার্ড। আপনাদের জন্য রেসিপি ও ছবি পাঠিয়েছেন আলিফ’স ডেলিকেট ডিশেজের শেফ আলিফ রিফাত।


উপকরণ


কলা ১টি, স্ট্রবেরি ৮-১০টি জুস করে নেওয়া, আনারসের পাল্প ১ কাপের ৩ ভাগের ১ ভাগ, দুধ ২ কাপ, চিনি স্বাদমতো, কাস্টার্ড পাউডার ১ কাপের ৪ ভাগের ১ ভাগ।
জেলির জন্য


চিনি আধা কাপ, আগার আগার পাউডার ১ চা-চামচ, স্ট্রবেরি জুস ১ কাপ, সাজানোর জন্য আনারস ও স্ট্রবেরির কুচি।


প্রণালি


দুধ, চিনি, ভেনিলা এসেন্স, আনারসের পাল্প, কাস্টার্ড পাউডার একসঙ্গে মিশিয়ে জ্বাল দিন। ৫-৬ মিনিট জ্বাল দেওয়ার পর এটি ঘন হয়ে গেলে পছন্দমতো পাত্রে সেট হতে দিন। এর মধ্যে কলা পাতলা স্লাইস করে কেটে দিন। এবার আগার আগার, চিনি, পানি, স্ট্রবেরি জুস একসঙ্গে মিশিয়ে জ্বাল দিন। আগে থেকে বানিয়ে রাখা কাস্টার্ডের ওপর ঢেলে ঠান্ডা করে নিতে হবে ৪-৫ ঘণ্টা। পরিবেশনের সময় স্ট্রবেরি ও আনারসের কুচি দিয়ে পরিবেশন করুন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও