এবার হবিগঞ্জের সড়কে ঝরল ৪ প্রাণ
দেশ রূপান্তর
প্রকাশিত: ২২ মার্চ ২০২৬, ১২:০৮
হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় পিকআপ ভ্যান ও বাসের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন।
শনিবার (২১ মার্চ) রাতে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের আঞ্জুরা এলাকায় এই ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, মাধবপুরে পিকআপভ্যান ও বাসের সংঘর্ষ হয়েছে। এরপর পিকআপ ভ্যানটি পাশে থাকা পুকুরে পড়ে যায়। পরে স্থানীয়রা পিকআপ ভ্যানে থাকা ৪ জনকে উদ্ধার করে মাধবপুর হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।