ইরানের হামলায় লণ্ডভণ্ড ইসরায়েলের আরাদ শহর, নিহত ৬

দেশ রূপান্তর প্রকাশিত: ২২ মার্চ ২০২৬, ১১:০৭

ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর আরাদ ও ডিমোনায় ইরানের শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এই হামলায় অন্তত ৬ জন নিহত এবং নারী-শিশুসহ আরও ৮৮ জন আহত হয়েছেন। আল-জাজিরা ও ইসরায়েলি সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।


ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর আরাদের জনবহুল এলাকায় ইরানের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হানে। স্থানীয় অগ্নিনির্বাপণ সেবা বিভাগ জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি আবাসিক ভবনের ওপর পড়ায় অন্তত ২০টি ভবন ধসে পড়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত ৮৮ জনের মধ্যে ১০ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক এবং ১৯ জন মাঝারি ধরনের আঘাত পেয়েছেন। আহতদের মধ্যে ৫ বছর বয়সী এক কন্যাশিশুও রয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও