ব্রহ্মপুত্র নদের ভাসমান সেতু ভেঙে পানিতে ডুবে ৪ শিশুর মৃত্যু, নিখোঁজ ২
প্রথম আলো
প্রকাশিত: ২১ মার্চ ২০২৬, ২১:২৩
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ভাসমান সেতু ভেঙে ব্রহ্মপুত্র নদে ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে। এই ঘটনায় নিখোঁজ রয়েছে আরও দুই শিশু। আজ শনিবার বিকেল ৫টার দিকে দেওয়ানগঞ্জ থানার সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো দেওয়ানগঞ্জ উপজেলার ডাকাতিয়াপাড়া গ্রামের জয়নাল মিয়ার মেয়ে মায়ামনি (১০), বেলতল এলাকার আবিদ (১৪), ঝালুরচর এলাকার শের আলীর ছেলে আবদুল মোতালেব (৬) ও মেয়ে খাদিজা (১২)। আর নিখোঁজ দুই শিশুর পরিচয় পাওয়া যায়নি।
- ট্যাগ:
- বাংলাদেশ
- পানিতে ডুবে মৃত্যু