ঈদে নিরাপদ খাবার: আনন্দের আয়োজনে লুকিয়ে থাকা ঝুঁকি

প্রথম আলো এ কে এম হুমায়ুন কবির প্রকাশিত: ২১ মার্চ ২০২৬, ০৯:৪০

ঈদ-উল-ফিতর বাঙালির অন্যতম বড় ধর্মীয় ও সামাজিক উৎসব। এক মাস সিয়াম সাধনার পর এই দিনটি আসে আনন্দ, মিলন ও প্রাচুর্যের বার্তা নিয়ে। ঘরে ঘরে রান্না হয় সেমাই, পোলাও, কাবাব, মাংস ও নানা রকম মিষ্টান্ন। পরিবার, আত্মীয়-স্বজন ও অতিথিদের আপ্যায়নে যেন কোনো কমতি থাকে না। তবে এই আনন্দঘন সময়েই একটি গুরুত্বপূর্ণ বিষয় প্রায়ই উপেক্ষিত থেকে যায়—খাদ্যের নিরাপত্তা।


আমরা অনেক সময় খাবারের স্বাদ, বৈচিত্র্য ও আয়োজন নিয়ে এতটাই ব্যস্ত থাকি যে খাবারের নিরাপত্তা নিয়ে ভাবার সময়ই পাই না। অথচ বাস্তবতা হলো, এই উৎসবের সময়েই অনিরাপদ ও ভেজাল খাবারের ঝুঁকি বেড়ে যায়।


বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, প্রতি বছর বিশ্বে প্রায় ৬০ কোটি মানুষ দূষিত খাবার খেয়ে অসুস্থ হয় এবং প্রায় ৪ লক্ষ ২০ হাজার মানুষের মৃত্যু ঘটে। এই তথ্য শুধু একটি সংখ্যা নয়—এটি আমাদের জন্য একটি সতর্ক সংকেত। উন্নয়নশীল দেশগুলোতে এই ঝুঁকি আরও বেশি, যেখানে খাদ্য উৎপাদন, সংরক্ষণ ও বিপণনের প্রতিটি ধাপে ত্রুটি থেকে যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও