You have reached your daily news limit

Please log in to continue


ঈদের প্রথম দিন: টিভিতে আজ যা যা দেখতে পারেন (পর্ব - ২)

সাত দিনব্যাপী ঈদ আয়োজনে ভরপুর দেশের টেলিভিশন চ্যানেলগুলো। খণ্ডনাটক, চলচ্চিত্র, টেলিছবি, ধারাবাহিক নাটক, ম্যাগাজিন অনুষ্ঠান, গানের অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠানসহ নানা বৈচিত্র্যময় আয়োজনে সাজানো হয়েছে চ্যানেলগুলোর অনুষ্ঠান। ঈদের প্রথম দিন কী কী আয়োজন থাকছে দেশের টেলিভিশন চ্যানেলগুলোয়, তা নিয়ে বিনোদনের বিশেষ এই আয়োজন।

বিটিভি

সকাল ১০টায় শিশুতোষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘শিশু মেলা’। বেলা ১১টায় বিশেষ নৃত্যানুষ্ঠান। দুপুর ১২টায় গাজী মাজহারুল আনোয়ারের গান নিয়ে বিশেষ সংগীতানুষ্ঠান ‘এই মন তোমাকে দিলাম’। বিকেল ৫টায় স্ট্যান্ডআপ কমেডি শো। সন্ধ্যা ৬টায় তারকাদের ঈদ আড্ডা (পর্ব-০১)। অংশগ্রহণে আবুল হায়াত, দিলারা জামান, খুরশীদ আলম। সন্ধ্যা ৭টায় ব্যান্ড শো ‘পথচলা’। রাত ৮টা ৩০ মিনিটে নাটক মিস একাল মিস্টার সেকাল। রাত ৯টা ৩০ মিনিটে বিশেষ ছায়াছন্দ (পর্ব-০১)। রাত ১০টায় ‘আনন্দমেলা’।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন