You have reached your daily news limit

Please log in to continue


নারীর জীবনে ঈদ: উৎসবের আড়ালে এক নিরন্তর ত্যাগের গল্প

শৈশবের স্মৃতিগুলো কখনও কখনও খুব ছোট ছোট দৃশ্য দিয়ে তৈরি হয়। ঈদের কথা মনে পড়লে আমার চোখের সামনে ভেসে ওঠে নতুন জামা, সেমাইয়ের গন্ধ, সকালের নামাজ, আত্মীয়স্বজনের হাসিমুখ। কিন্তু সেই আনন্দের ভেতরেও একটি দৃশ্য ছিল সবসময় স্থির—আমার মা।

ঈদের আনন্দ শুরু হওয়ার অনেক আগেই মায়ের ব্যস্ততা শুরু হয়ে যেত। ঈদের প্রায় এক সপ্তাহ আগে থেকেই তিনি ঘর পরিষ্কার করতেন, পুরোনো জিনিস গুছিয়ে রাখতেন, আলমারি ঠিক করতেন, রান্নাঘরের তাক ধুয়ে দিতেন। তারপর শুরু হতো মশলা বাটা, সেমাই ভাজা, পোলাওয়ের চাল বেছে রাখা, অতিথিদের কথা ভেবে নানা আয়োজন। আমরা তখন শুধু অপেক্ষা করতাম—কখন ঈদ আসবে, কখন নতুন জামা পরবো, কখন সেমাই মিষ্টি খাবো।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন