You have reached your daily news limit

Please log in to continue


আত্মকেন্দ্রিক সময়ে কেমন উৎসব ঈদ

ঈদ মানে যে খুশি, সে তো আমরা জেনে ফেলি বাল্যকালেই। রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ—এই গান এখন কতটা গাওয়া হয় জানি না, আমাদের বাল্যকালে খুবই শোনা যেত।

তখন টেলিভিশন ছিল না, রেডিও ছিল, তাতেই সন্ধ্যা থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত নানা সুরে ও বাণীতে অবিরাম এই খবর আসত কানে। দৈনিকের ঈদ সংখ্যাগুলো (বইয়ের আকারে নয়, পত্রিকার সাইজেই) কিছুটা রঙিন হতো সবুজ ও সাদায় এবং তাদের সব কটিতেই অনেক অনেক কবিতা থাকত ঈদের ওপর।

এখন টেলিভিশন এসেছে নানা রকমের, দৈনিকগুলো রঙিন হয়েছে অনেক অধিক পরিমাণে। এখন আর খুশির ঈদের কথা গান গেয়ে না বললেও চলে। পণ্যের বিজ্ঞাপনই জানিয়ে দেয় উৎসব আসছে, বলে দেয় প্রস্তুত হতে, ক্রয়ের জন্য। ঈদ এখন খুবই বাণিজ্যকবলিত। হতেই হবে। আমরা কি উন্নত হচ্ছি না? প্রবেশ করছি না মুক্তবাজারে?

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন